অনুবাদ: হযরত আবু হুরাইরা (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, তোমাদের কেউ নামায আদায়ের পর মুসাল্লায় যতক্ষণ সে অযু অবস্থায় অবস্থান করে, ততক্ষণ ফিরিশতারা দোয়া করতে থাকে। ফিরিশতারা বলে, হে আল্লাহ! তাকে ক্ষমা করো, হে আল্লাহ! তার প্রতি রহম করো।
শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো মসজিদে হদছ হওয়ার বৈধতা বর্ণনা করা। অর্থাৎ মসজিদে থাকা অবস্থায় যদি বায়ু নির্গত করা তথা বাতকর্মের প্রয়োজন হয় তাহলে তা করা জায়েয হবে। শায়খুল হাদীস যাকারিয়া (র.) বলেন, আমার মতে বৈধতা বর্ণনার পাশাপাশি خلاف اولي অনুত্তম হওয়া বর্ণনাও এর দ্বারা উদ্দেশ্য হতে পারে। অর্থাৎ মাকরূহ তানযীহির প্রতি ইঙ্গিত করা উদ্দেশ্য। কারণ, রেওয়ায়েত দ্বারা জানা গেল যে, ফেরেশতা মুসল্লির জন্য দোয়া করতে থাকে ما لم يحدث যতক্ষণ পর্যন্ত অজু অবস্থায় থাকে। আর যখন অজু ছুটে যায় তখন ফেরেশতার দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। সুতরাং ফেরেশতার দোয়া হতে বঞ্চিত হওয়ার কারণে خلاف اولي হবে।
কোন মন্তব্য নেই